বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পশুবাহী গাড়িতে লিখে রাখতে হবে গন্তব্য , কেউ আটকালে বরদাস্ত করা হবে না: হাইওয়ে পুলিশ

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত

 

পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে বলেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান। কেউ বাধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করা হয়।’

ওই ব্যবসায়ীর বক্তব্যের জেরে অতিরিক্ত আইজিপি বলেন, ‘কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক অথবা বাধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুর গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন, পরিবহন সংশ্লিষ্ট আছেন চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।’

 

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।’

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, বিভিন্ন গার্মেন্টসের মালিকরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451