মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘোষেরহাট-ঢাকা নৌরুটের লঞ্চের কেবিনে দুই কিশোরীকে ধর্ষণ! লঞ্চের লস্কর গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট-ঢাকা নৌরুটের এমভি জাহিদ-৭ লঞ্চের স্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় লঞ্চের লস্কর মো. মফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মফিজ উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের বাসিন্দা।

আজ বুধবার দুপুরে ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরীদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। এরা দুই জন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত।

 

এ ঘটনায় বুধবার ভুক্তভোগী এক কিশোরীর বাবা বাদী হয়ে লঞ্চের লস্কর মফিজকে আসামি করে চরফ্যাশনের দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, দুই মাস আগে ওই দুই কিশোরী চরফ্যাশনের ঘোষেরহাট ঘাট থেকে এমভি জাহিদ-৭ লঞ্চে ঢাকা যাচ্ছিল। তারা ডেকে বিছানা করে। সন্ধ্যায় লঞ্চের লস্কর মফিজ তাদেরকে কেবিনে থাকার প্রস্তাব দেন। রাজি হয়ে দুই কিশোরী ইঞ্জিন রুমের পাশে একটি স্টাফ কেবিনে ওঠে। রাত ১২টার দিকে মফিজ কৌশলে কেবিনে প্রবেশ করে হত্যার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করেন।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। লঞ্চের লস্কর মফিজকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451