শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডিবি বললেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডিবি পরিচয় দিয়ে কেউ গাড়িতে তুলতে চাইলে ওঠা যাবে না। আগে যাচাই করতে হবে। প্রয়োজন আশপাশের মানুষের সহযোগিতা নিতে হবে। জনগণ সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব।

 

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।

অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেপ্তার করেছি আমরা তাদের রিমান্ডে আনছি। যাতে এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করা যায়।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুম বিপিএম’র নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451