বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খুদে শিষ্যদের খেলায় অনুপ্রেরণা দিলেন মাশরাফি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজ মাঠে গিয়ে ঘাম ঝরালেন মাশরাফি। খুদে শিষ্যদের খেলায় অনুপ্রেরণা দিলেন নানা উপদেশ দিয়ে। আর ক্রীড়া সংশ্লিষ্টদের খেলাধুলার মান উন্নয়নে নানা আশ্বাস দিলেন তিনি।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আসেন মাশরাফি।

এলাকার খুদে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেন। নিজে ঘাম ঝরিয়ে বিপিএলের জন্য প্রস্তুতিও সারলেন। এ ছাড়া জেলার অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে আলোচনা করেন। নানা সমস্যার কথা শুনে উৎসাহ দেন ক্রিকেট ধরে রাখার।

 

সকাল ৯টা থেকে একটানা ৩ ঘণ্টা তিনি মাঠে অবস্থান করেন। বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা তার সান্নিধ্য পেয়ে মহাখুশি। ক্রিকেট কোচ সৈয়দ তৌহিদ তুহিন বলেন, মাশরাফি খুদে খেলোয়াড়দের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তারাও উপকৃত হলো।

মাশরাফি বলেন, নড়াইলে একটি জিমনেশিয়াম, একটি ইনডোর স্টেডিয়াম হবে। আমি ক্রিকেট নিয়েই আছি। সামনে বিপিএল, তাই নিজের প্রস্তুতিও নিলাম। অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বললাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451