বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে

তৈরী পোষাক শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবিতে আগামী ৩০ নভেম্বর শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা করা হয়েছিল।

বর্তমান মূল্যস্ফীতির বাজারে সে মজুরি আর কোনো উপকারে আসছে না।

 

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি, বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া ও চিকিৎসা খরচ বেড়েছে কয়েকগুন। কিন্তু দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি। তাই শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণ এখন জরুরি হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং নতুন করে বেতন বৃদ্ধির আলোচনা চলছে। অন্যান্য শিল্প সেক্টরের শ্রমিকদেরও মজুরি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু দুঃর্ভাগ্যজনক হলো দেশর ৮৭ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শ্রমিকদের মজুরি আজও বৃদ্ধি করা হয়নি।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমিরুল হক বলেন, ‘মজুরি বোর্ড গঠনের জন্য ইতোমধ্যে শ্রম প্রতিমন্ত্রী, শ্রম সচিব ও অন্যান্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফারুক খাঁন, সাফিয়া পারভীন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, আইন বিষয়ক সম্পাদক রবিউল চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451