মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইডেনে তিশাকে পেয়ে আনন্দে ঘিরে ধরল শিক্ষার্থীরা,সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। সিনেমার প্রচারণা চলছে এখন।

আজ রবিবার প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হলো ঢাকার প্রচার কার্যক্রম। এতে অংশ নেন  নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অনেকেই।

 

সেখানে উপস্থিত ছাত্রীদের হাতে সিনেমার টিকিটও তুলে দেন তারা।

 

এ সময় হাজারো শিক্ষার্থীর কণ্ঠস্বর প্রচারণা কার্যক্রমকে উৎসব মুখর করে তোলে। প্রিয় শিল্পী ও কলাকুশলীদের সাথে ছবি তুলতে শিক্ষার্থী ও শিক্ষকেরা মাঠে নেমে আসেন।

প্রীতিলতা চরিত্রে অভিনয় করা তিশা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইডেন কলেজে প্রথমবার এলাম। করোনার পর এভাবে এতো মানুষের সামনে এলাম। তোমাদের দেখে অনেক ভালো লাগছে। বীরকন্যা প্রীতিলতা ইতিহাস নির্ভর সিনেমা। প্রীতিলতা প্রত্যেকটি নারীর অনুপ্রেরণা। সিনেমাটি সবাই দেখবে।

অনুষ্ঠানে উডেন কলেজের সাবেক ভিপি, শিক্ষাবিদ এ এন রাশেদা প্রীতিলতার লেখা চিঠি পাঠ করেন। প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবেদ খান । তিনি বলেন, এ প্রজন্মে জন্য প্রীতিলতাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে আশাবাদের সঞ্চার কর করবে। এ সিনেমায় বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।

অনুষ্ঠানে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের একটি গান প্রকাশিত হয়। গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। যার সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451