শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে নদীর প্রবল স্রোতে ভাঙ্গনে বিলীন ১৫০ মিটার এলাকা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদরে নদীর প্রবল স্রোতে দেখা দিয়েছে ভাঙ্গন। আজ রবিবার ভোর থেকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে এ ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে ১০০-১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, ভাঙ্গন আতংকে আশপাশের লোকজন তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

ঘটনাস্থলে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কর্মকার জানান, ‘সিমলা স্পারের পাশে ওই স্থানটি গত বছর ভেঙ্গে গিয়েছিল। সেখানে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। স্থায়ী মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। এ অবস্থায় আজ রবিবার ভোর থেকে নদীর উল্টা স্রোত পূর্বের ভাঙ্গনের স্থানে আঘাত হানায় সেখানে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙ্গন স্থানের আশপাশের ২০/২৫টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে পাশের নদীতীর রক্ষা বাধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়ক। ’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম দুপুর ১টার দিকে জানান, ইতোমধ্যে পূর্বের ভাঙ্গনের স্থানের অন্তত ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি দুই/একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451