বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাকিব আগেই সতর্ক করেছিলেন সোহানকে `হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল’

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

রবিবার ব্রিসবেনের গ্যাবায় রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ৯ উইকেটে ১৪৭ রান করতে সক্ষম হয়েছে। ম্যাচের শেষ বলে জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রানের। মোসাদ্দেক হোসেনের করা শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে এসে স্টাম্পিং হন ব্লেসিং মুজারাবানি।

জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ছিল বাংলাদেশ।

নাটক তখনো বাকি! জিম্বাবুয়ে রিভিউ নিলে দেখা যায়, স্টাম্পিং করার আগে বল ধরার সময় বড় ভুল করেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। স্টাম্পের থেকে গ্লাভস সামনে নিয়ে বল ধরেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী হয় ‘নো’ বল। ‘নো’ বলের সঙ্গে ফ্রি-হিট পেয়েও অবশ্য জিততে পারেনি জিম্বাবুয়ে। ম্যাচটি বাংলাদেশ জেতে ৩ রানে। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আগের বলে (এনগারাভার আউটের সময়) আমি ওকে বলেছিলাম সতর্ক থাকতে, কারণ ওর হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। পরে সেটাই হলো। তবে দারুণ এক ম্যাচ হয়েছে। যারা খেলা দেখতে এসেছেন তাদের জন্যও দারুণ ছিল। ’

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ফলে সুপার টুয়েলভের গ্রুপ ২- এর দ্বিতীয় স্থানে উঠে গেছে বাংলাদেশ। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। শীর্ষে থাকা ভারতের সংগ্রহ ২ ম্যাচে ৪ পয়েন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451