বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাতার বিশ্বকাপে তরুণদের নিয়ে ভরসা স্পেনের

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফায় স্পেনের দায়িত্ব নিয়ে তরুণদের নিয়ে দল গুছিয়েছেন লুইস এনরিকে। তাঁর হাত ধরে এখনো কোনো শিরোপা জিততে না পারলেও পেদ্রি-গাভি-ফাতিদের পারফরম্যান্স বিশ্ব ফুটবলে বেশ প্রশংসিত হয়েছে। এসব তরুণকে নিয়েই কাতার বিশ্বকাপের স্বপ্নজাল বুনছে ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। তারুণ্যের ঝাঁজের সঙ্গে অভিজ্ঞতার মিশেলও আছে স্পেন দলে।

অভিজ্ঞদের উপস্থিতি দলটিকে করেছে আরো সুসংহত। সব মিলিয়ে বৈশ্বিক আসরে স্পেনের দুর্দান্ত কিছু করার পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা মোটেও কম নয়।
স্পেনের হয়ে গত দুই বিশ্বকাপে খেলা সিজার অ্যাজপিলিকুয়েতাও বিশ্বাস করেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে এবং এটাই তাদের প্রথম বিশ্বকাপ। অভিজ্ঞরা অবশ্যই তাদের সাহায্য করবে। আমরা ভাগ্যবান যে আমাদের দারুণ একটি স্কোয়াড আছে। ’

২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারের আসরে খেলবেন সের্হিয়ো বুস্কেৎস। তরুণরা স্পেনকে আরো শক্তিশালী করেছেন মনে করেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘ক্লাব ফুটবলে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে বলেই তরুণদের দলে নেওয়া হয়েছে। পেদ্রি-গাভিরা মাঠে অবদান রাখলে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব। কারণ আমাদের এমন খেলোয়াড় আছে, যারা একাধিক পজিশনে খেলতে পারে। ’ ফিফা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451