শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

প্রেসিডেন্ট জিয়া বিসমিল্লাহ সংযোজন এবং কোরআন এর আইনমতো দেশ পরিচালনা করেছিলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

ঢাকা : ‘রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানের মাথার উপর বিসমিল্লাহ রেখে কোনোভাবেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চলমান পরিস্থিতি বিবেচনায় দেশে সংখ্যালঘু সুরক্ষা আইন করে দ্রুত তা কার্যকর করতে হবে।’

শনিবার (১১ জুন) দুপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে খুলনা বিএমএ মিলনায়তনে ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আজকের বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির এ কথা বলেন।

‘আওয়ামী লীগ সরকার মুখে যতটা হিন্দুবান্ধব, কাজে মোটেই ততটা নয়। বরং উল্টো। বেলায় ২০০৮ সালে সরকারে ৩ জন হিন্দু মন্ত্রী ছিল, কিন্তু ২০১৪ সালের এই সরকার মাত্র একজন হিন্দু প্রতিমন্ত্রী কেন? কেন একজন হিন্দুকে পূর্ণমন্ত্রী করা হলো না?’ বলেন শাহরিয়ার।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়া এই বিসমিল্লাহ সংযোজন এবং কোরআন এর আইনমতো দেশ পরিচালনা করেছিলেন। এরশাদ এসে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে সংযোজন করলেন।’

রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সংখ্যালঘুরা সমান অধিকার ও যথাযথ নিরাপত্তা পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

‘আওয়ামী লীগের অঙ্গসংগঠন ওলামা লীগ পাঠ্যবই থেকে হিন্দু সংস্কৃতি বাদ দেয়ার দাবি তুলেছে। এই দাবি তুলেছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ। আওয়ামী লীগের অঙ্গসংগঠন হয়ে কীভাবে দলটি এমন দাবি তোলে?’ সরকারের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দেন শাহরিয়ার।

পাশাপাশি আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলেই স্পষ্ট হবে বৃহৎ রাজনৈতিক দলটি
আবারো আওয়ামী মুসলিম লীগে পরিণত হওয়ার পথে হাঁটছে কিনা- বলেন ঘাতক দালাদ নির্মূল কমিটির এ নেতা।

সংগঠনের খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিচারপতি সামছুদ্দিন মানিক, কাজী মুকুল, প্রফেসর ড. অর্ণিবান মোস্তফা ও বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী ইনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451