শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রোহিত-কোহলির সাথে সূর্যের ঝলকে ২০ ওভারে ভারতের স্কোর

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

শক্তির দিক দিয়ে প্রতিপক্ষ অনেক দুর্বল, তাই সবাই ভেবেছিল ভারত আজ রান পাহাড় গড়বে। কিন্তু নেদারল্যান্ডসের নিয়ন্ত্রিত বোলিংয়ে তেমন কিছুই হয়নি। ব্যাট হাতে বিরাট কোহলি আজও ফিফটি করেছেন। অধিনায়ক রোহিত শর্মাও খেলেছেন পঞ্চাশোর্ধ রানের ইনিংস।

এরপর সূর্যকুমার যাদবের বিধ্বংসী ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৭৯ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা হয়েছিল ধীর। তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই ভাঙে ওপেনিং জুটি। ফের ব্যর্থ লোকেশ রাহুল ফিরেন ১২ বলে ৯ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলি গড়েন ৫৬ বলে ৭৩ রানের জুটি। কোহলি শুরু থেকেই অনেকটা ওয়ানডে স্টাইলে খেলছিলেন। ৩৫ বলে ফিফটি পূরণ করা রোহিত আউট হন ৫৩ রানে। তাকে কলিন অ্যকারম্যানের তালুবন্দি করেন ফ্রেড ক্লাসেন।

এরপর উইকেটে এসেই বিধ্বংসী মেজাজে ধরা দেন সূর্যকুমার যাদব। কোহলির সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ বলে ৯৫* রান। ৩৭ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৩ চার ২ ছক্কায় ৬২* রানে। অন্যদিকে রণমূর্তি ধারণ করা সূর্যকুমার যাদব শেষ ওভারে ফিফটি পূরণ করেন মাত্র ২৫ বলে। ২০৪.০০ স্ট্রাইকরেটে ৫১* রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৭৯ রান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451