শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিত্রাংয়ের আঘাতে রাজধানীর সড়কে পানি, নগরবাসীর ভোগান্তি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ গতকাল সোমবার সন্ধ্যার পর দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করে। বর্তমানে এটি স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের আসামের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।

এতে বিভিন্ন এলাকার অলি-গলিতে হাঁটু পানি জমেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও অলি-গলিতে পানি জমে থাকতে দেখা গেছে। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

 

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি নেই। তবে রোদের দেখা মিলেছে। বেলা বাড়তে থাকলেও আগের বৃষ্টির পানি সরেনি অনেক সড়ক থেকেই। সকালে রাজধানীর বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। গ্রিন রোডে পানি নেমে গেলেও পশ্চিম তেজতুরী বাজারে এখনো প্রায় কোমরসমান পানি। ধানমন্ডি ২৭, পূর্ব তেজতুরী বাজার, মহাখালী উড়ালসড়কের নিচে, কাকলী সিগন্যাল থেকে বনানী উড়ালসড়ক পর্যন্ত, শান্তিনগর ও  পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাস্তায় পানি রয়েছে। তবে গতকালের তুলনায় কিছুটা কম।

সড়কে পানি থাকায় বিপাকে পড়তে হয়েছে অফিস যাওয়া মানুষগুলোর। শিক্ষার্থী, অফিসগামী এবং কর্মজীবী মানুষরা গন্তব্যে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গলিতে পানি জমে থাকায় মূল সড়কে আসতে তাদের রিকশায় ভর করতে হচ্ছে। আর এ সুযোগে রিকশাচালকরা বেশি ভাড়া হাঁকচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে বিভিন্ন অংশে বড় বড় গর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া এই সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করছে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451