মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীতে শেখ রাসেল দিবসে শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে শুভসংঘের উদ্যোগে শেখ রাসেল দিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দুমকি এ. কে. মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি করে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণ করে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা শুভসংঘের উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল ইসলাম, অধ্যক্ষ জামাল হোসেন, সভাপতি মো. আজাহার আলী মৃধা, সহসভাপতি মো. আলমগীর হোসেন কাজী মাকসুদর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ খান, যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, কার্যকারী সদস্য নুসরাত জাহান ও জান্নাতুল ফেরদৌস।

দুমকি এন. কে. আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি জনতা কলোজ, দুমকি এ. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ’ উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি বলেন, ‘একটি গাছ কাটলে তার পরিবর্তে দুটি চারা রোপণ করা উচিত। ’

 

শুভসংঘের সভাপতি আজাহার আলী মৃধা বলেন, ‘আমি যদি ভাবি যে কালই আমি মারা যাব, তবু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ অন্তত একটি গাছ লাগানো উচিত। ’ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন বলেন, ‘শেখ রাসেলের স্বপ্নগুলো আজ বাস্তবতার চারাগাছ। আসুন, আমরা সবাই গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। ’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451