বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে পারফর্ম করে সাকিব, হলেন ম্যাচসেরা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিলেন ‘গোল্ডেন ডাক’। তবে নিজের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সকে জেতালেন তিনি।

 

রবিবার ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সাকিবের গায়ানা। টসে হেরে আগে ব্যাট করে গায়ানা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৩ রান। দলের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৬০ রান করেন। চারে নামা সাকিবের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও চারটি চার। এছাড়া অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ ও ওডিন স্মিথ ২২ রান করেন।

এরপর বল হাতে নৈপুণ্য দেখান সাকিব। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সাকিবের শিকার হওয়া তিনজনই ‘দুর্ধর্ষ’ ব্যাটার- টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। এখানেই থামেননি সাকিব, সরাসরি থ্রো’তে রানআউট করেন নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরানকেও। ম্যাচ শেষে তাঁর হাতেই উঠেছে সেরার পুরস্কার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451