বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেঘনা নদীতে বজ্রপাতে ৫ জেলের নদীতে ঝাঁপ, ৩ জন নিখোঁজ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

মেঘনা নদীতে মাছ ধরা নৌকায় বজ্রপাতের পর তিন জেলে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় আরো দুই জেলে আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন লাগোয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ থাকা জেলেরা হচ্ছেন- মোক্তার হোসেন সরদার, আমীর রাঢ়ী এবং ফরহাদ সরদার।

নিখোঁজ থাকা জেলে মোক্তার হোসেনের ভাই আলতাফ হোসেন জানান, ভোরে পাঁচ জেলেকে নিয়ে নৌকাযোগে মেঘনায় ইলিশ ধরতে যান তারা। জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিলেন। ইলশেগুঁড়ি বৃষ্ঠির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে জেলেরা আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে দুই জেলে উদ্ধার হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানার ওসি ইউনুস মিয়া সাংবাদিকদের বলেন, মাছ ধরার সময় একটি জেলে নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর তিন জেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয় পর্যায়ে তাদেরকে উদ্ধারের জন্য স্বজনা কাজ করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451