বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে শিকোহাবাদ স্টেশনের স্টেশনে মুহূর্তে দুইবার প্রাণে বাঁচল যাত্রী, রুদ্ধশ্বাস ভিডিও

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলেন নারী যাত্রী। ফুট ওভারব্রিজের পরিবর্তে রেললাইন ধরেই হেঁটে এসে অন্য প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন তিনি।

এর মধ্যেই ঘটে বিপত্তি। প্রাণও যেতে পারত ওই নারীর, যদি না তড়িঘড়ি ছুটে আসতেন এক তৎপর রেলকর্মী।

তারপর ওই নারীর হাত ধরে টেনে না তুললে বিষয়টি অন্য রকমও হতে পারত বলে মত দিচ্ছেন নেটিজেনদের অনেকে।

 

এক সেকেন্ডের হেরফের হলে তিনি পড়ে যেতেন ট্রেনের নিচে। ভারতের উত্তরপ্রদেশের শিকোহাবাদ স্টেশনের ওই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, হলুদ সালোয়ার-কামিজ পরা এক নারী রেললাইন ধরে দুলকি চালে হেঁটে আসছেন। তার পর ধীরেসুস্থে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছেন। কিন্তু প্ল্যাটফর্ম উঁচু হওয়ার কারণে পেরে উঠছেন না।

অন্যদিকে ওই সময়ই স্টেশনে ট্রেন আসার কথা। তখন পর্যন্ত সিসি ক্যামেরায় ধরা পড়েনি ট্রেনের চলে আসার দৃশ্য। কিন্তু রেলকর্মী রাম স্বরূপ মিনা দেখতে পান সবুজ সঙ্কেত।

তিনি ছুটে এসে হাত ধরে টেনে তোলেন ওই নারীকে। ঠিক তখনো তীব্র বেগে স্টেশনে ঢোকে ট্রেনটি। তাতে অবশ্য দমে যাননি নারী যাত্রীটি। হাত থেকে ছিটকে পড়েছিল প্লাস্টিকের বোতল। চলন্ত ট্রেনের কাছে গিয়ে তুলে আনেন সেই বোতল। ভিডিওতে দেখা যায়, আবারও চেঁচিয়ে ওঠেন ওই রেলকর্মী। ভাগ্যক্রমে দ্বিতীয়বারও বেঁচে গেছেন সেই নারী যাত্রী।

ভিডিয়ো দেখে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটারে একজন লিখেছেন, একটা বোতলের দাম কি প্রাণের থেকেও বেশি? আরেকজন লিখেছেন, এ ধরনের লোকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এদের ছাড় দেওয়া ঠিক নয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451