রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আবেদনময়ী লুকে ঝড় তুললেন বলিউডের দিশা পাটানি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

ফের আবেদনময়ী লুকে উষ্ণতার পারদ ছড়ালেন বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল দিশা পাটানি। বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে দিশা এখন বেশ জনপ্রিয়। দিশা পাটানি মানেই সুন্দরী, সুঠাম চেহারা। নিয়মিত ব্যায়াম করে ফিটনেস ধরে রাখেন এই অভিনেত্রী।

নিত্য নতুন লুকের সঙ্গে উষ্ণ চাউনি দিয়ে যখন তখন ঘায়েল করেন ভক্তদের। দিশাকে বলা যায় এ যুগের নতুন ফ্যাশন আইকন।

 

নতুন লুকে দিশা পাটানি

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিশা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো বেশ ঝড় তুলেছে ভক্তদের মাঝে। ছবিতে দিশাকে কালো রঙের লেদার টাইট মিনি ক্লাব ড্রেসে দেখা যাচ্ছে। সেখানে ক্যাপশনে লিখেছেন ‘ফিল্মফেয়ার’। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২২’ এর জন্য এই নতুন লুকে সজ্জিত হয়েছিলেন তিনি।

কালো রঙে উষ্ণতার ঝড় তুলেছেন দিশা

ছবিগুলো শেয়ারের পর থেকেই ভক্ত অনুরাগীদের দারুণ সাড়া পাচ্ছেন দিশা। হাজারো ভক্ত মন্তব্য জানিয়েছে তাঁর পোস্টে। শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন তাদের প্রিয় অভিনেত্রীকে।

বলিউডের অন্যতম ফ্যাশন ডিভা দিশা পাটানি

দিশাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমাতে যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। সামনে দিশার হাতে বেশ কয়েকটি সিনেমা আছে। আসন্ন ‘যোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। আর তাতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451