বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টি-টোয়েন্টি ম্যাচে দুই দলই ৩০ রান করল!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

ক্রিকেটের ছোট ফরম্যাটে ম্যাচ টাই হওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যা ঘটল, সেটা রীতিমতো ইতিহাস।  ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটার ইতিহাসে সর্বনিম্ন রানে সেই ম্যাচটি টাই হয়েছে। দুই দলই করেছে ৩০ রান করে!

আজ রবিবার দ্বীপরাষ্ট্রের মেজর ক্লাবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ ছিল কালুতারা টাউন ক্লাব ও গল ক্রিকেট ক্লাবের মধ্যে।

 

বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচ নেমে আসে ৬ ওভারে। দুই দলই ৯ উইকেট হারিয়ে ৩০ রান করেছে! ম্যাচে মোট রানা ৬০। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মিলিয়ে ৬০ বা তার কম রানের ঘটনা আছে ৪টি। দুই দল মিলিয়ে সর্বনিম্ম স্কোর ৫৩। যা উগান্ডা বনাম লেসোথোর ম্যাচে হয়েছিল।

 

কালুতারা বনাম গলের ম্যাচটির ১২ ওভারের মধ্যে স্রেফ ২টি ওভারে উইকেট পড়েনি। মোট উইকেট পতন হয়েছে ১৮টি। যার মধ্যে ১১টি নিয়েছেন বাঁহাতি স্পিনাররা। ৪টি রান-আউট।  উইকেটপ্রতি রান এসেছে ৩.৩৩ করে। ১০ ওভারের বেশি স্থায়ী হওয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচে যা সর্বনিম্ন। ৫ রানে ৫ উইকেট নিয়েছেন কালুতারার ইনশাকা সিরিবর্দনে। এক ওভারেই নেন চারটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451