শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জনসংখ্যা ৩০০, স্বাধীন দেশ হতে চায় সেবোরগা গ্রাম

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

ইতালীয় রিভিয়েরার এক নয়নাভিরাম পাহাড়ের চূড়ায় ছোট গ্রাম সেবোরগা। তবে ছোট জনপদ হলেও তার আছে এক বড় স্বপ্ন। পুরোদস্তুর একটি স্বাধীন দেশ হয়ে উঠতে চায় এটি।

সেবোরগা একটি প্রিন্সিপ্যালিটি অর্থাৎ প্রিন্স বা অনুরূপ খেতাবের কারো শাসনাধীন।

ইতোমধ্যেই এর নিজস্ব পতাকা, জাতীয় সংগীত, পাসপোর্ট, স্ট্যাম্প, মুদ্রা, এমনকি একজন রাজাও রয়েছে। এলাকাটি এসবের সঙ্গে এখন যোগ করতে চাইছে সার্বভৌমত্বের আইনি স্বীকৃতি। ১৯৬০ সাল থেকে এই দাবি করে যাচ্ছে তারা।

 

তবে আপাতত সেবোরগা শুধুই উত্তর ইতালির ইম্পেরিয়া প্রদেশের এক মনোরম গ্রাম। এখানে মাত্র ৩০০ জনের কিছু বেশি মানুষের বসবাস। আকার প্রায় পাঁচ বর্গমাইল। ফ্রান্স থেকে খুব কাছে।

জনপদটির দিকে যাওয়ার রাস্তাটিতে আছে একটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং। সেখানে আছে সেবোরগার পতাকার রং দেওয়া একটি প্রহরীকক্ষ। কখনো কখনো সেখানে দায়িত্বে থাকেন স্বঘোষিত সীমান্তরক্ষীরা।

পাহাড়ের ওপরে দারুণ একটি অবস্থানে থাকা গ্রামটি থেকে নিচের রিভিয়েরার নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। চোখে পড়বে প্রিন্সিপ্যালিটি মোনাকোও, যা সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত খুদে রাষ্ট্র। সেবোরগার স্বাধীনতার নিরন্তর প্রচেষ্টার পেছনে মোনাকো এক বড় অনুপ্রেরণা।

সেবোরগার প্রিন্সেস নিনা বলেন, ‘আইনজীবীরা এটি নিয়ে কাজ করছেন। এ কারণেই তো আমি রাজকুমারী নির্বাচিত হয়েছি। ’

প্রসঙ্গত, ‘হার সেরিন হাইনেস’ বলে সম্বোধন করা হয় সেবোরগার প্রিন্সেস নিনাকে।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451