শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দুই টিকার শর্তে পর্যটকদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো করোনা টিকা দেওয়া পর্যটক এবং অন্য ভিসাধারীদের জন্য তার সীমান্ত আবার খোলার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘দুবার টিকা পেয়ে থাকলে আমরা আপনাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করছি। ’

২১ ফেব্রুয়ারি আবার অস্ট্রেলীয় সীমান্ত খোলার বিষয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অনেক ক্ষেত্রের জন্যই হবে একটি বড় সুসংবাদ।

করোনাভাইরাস মহামারিতে অস্ট্রেলিয়ার নেওয়া সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বিশ্বের সবচেয়ে কঠোরগুলোর একটি।

২০২০ সালের মার্চ মাসে দেশটির সরকার সীমান্ত বন্ধ করে দেয়। তখন থেকে বেশিরভাগ বিদেশিকে সে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য মোট বিদেশির আগমনের সংখ্যার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়।
গত ডিসেম্বর থেকে কিছু সংখ্যক বিদেশি শিক্ষার্থী এবং দক্ষ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451