বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের দাম বাড়ল

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

ভরা মৌসুমে পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় বাজারে দাম কমছিল। পাইকারি বাজারে দাম উৎপাদন খরচেরও নিচে নেমে গিয়েছিল। তবে অসময়ের বৃষ্টিতে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। গতকাল রবিবার কেজিপ্রতি ৯ থেকে ১০ টাকা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হয় পাইকারি বাজারে।

এর প্রভাব পড়েছে কিছু খুচরা বাজারেও।
ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের বৃষ্টিতে অনেক পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে গেছে। সরবরাহে বিঘ্ন ঘটেছে, এতে দামও বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে ক্রেতাদের দাবি, গতকাল বিক্রি হওয়া পেঁয়াজ ব্যবসায়ীদের আগেই কেনা ছিল। তাই দাম বাড়ানো অযৌক্তিক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত শুক্রবার পর্যন্ত রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে দেশি (মুড়িকাটা) পেঁয়াজ বিক্রি হয় ২২ থেকে ২৩ টাকা কেজি। গত শনিবার দাম নেমে আসে ১৯ থেকে ২০ টাকায়।

গতকাল হঠাৎ দাম বেড়ে ২৮ থেকে ৩০ টাকায় ওঠে। অর্থাৎ এক দিনেই কেজিপ্রতি দাম বেড়েছে ৯ থেকে ১০ টাকা। এ ছাড়া পাইকারিতে আমদানির পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি, যা আগে ৩৫ থেকে ৪০ টাকা ছিল।

জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজের আড়ত লাকসাম বাণিজ্যালয়ের ব্যবসায়ী সেলিম মল্লিক কালের কণ্ঠকে বলেন, পেঁয়াজের দাম কমতে কমতে তলানিতে নেমেছিল। তবে গতকাল হঠাৎই বেড়ে যায়।

শ্যামবাজারের আড়ত রাজ ট্রেডার্সের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, মুড়িকাটা পেঁয়াজ বেশিদিন রাখা যায় না। কয়েক দিনের বৃষ্টিতে অনেক পেঁয়াজ ক্ষেতে পচে গেছে। নতুন পেঁয়াজ আসতে দেরি হবে, এমন ধারণা থেকেই ব্যাপারীরা পেঁয়াজ বিক্রিতে ধীরে চলো নীতি নিয়েছেন। এতে দামও কিছুটা বেড়েছে।

তবে পাইকারি বাজারের এই বাড়তি দাম গতকালই অনেক খুচরা বাজারে প্রভাব ফেলেছে। আগের দিন যেসব বাজারে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে, গতকাল সেখানে ৪০ টাকা কেজিতে কিনতে হয়েছে ক্রেতাদের। অনেক বাজারেই আগের দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়। বসুন্ধরা গেট সংলগ্ন কাঁচাবাজারে গতকালও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে আগের দাম ৩৫ টাকায়। বাজারে আমদানির পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকায়।

কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, দেশে পেঁয়াজের উৎপাদন খরচই প্রায় ২০ টাকা। অন্যান্য খরচসহ চাষি ২৫ টাকা বিক্রি করলেও লাভ থাকে। সে হিসাবে এত দিন কৃষক পেঁয়াজ বিক্রি করেছেন লোকসানে।

হিলি : টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে হিলিতেও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ছয় টাকা। বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। গতকাল সকালে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে, দুই দিন আগেও যা ছিল ২২ টাকা। অর্থাৎ কেজিতে ছয় টাকা বেড়েছে।

হিলি বাজারের বিক্রেতা শাকিল হোসেন বলেন, ‘বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই, দেশি পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দুই দিন ধরে আমাদের আড়তগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। ’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451