শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরিষাবাড়ীতে বিদ্যুৎ তারে স্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বাবা ইন্তাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (২১) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইন্তাজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও ফিরোজ মিয়া সরিষাবাড়ী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও নিহত ইন্তাজ আলীর ছেলে।

পোগলদিঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন মনো বলেন, শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে ছেঁড়া তার মেরামত করতে যায় ফিরোজ মিয়া। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ইন্তাজ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফয়েজুর রহমান শুক্রবার বিকালে জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451