বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গল্ফের উন্নয়নে সব সময় পাশে থাকবে বসুন্ধরা : সায়েম সোবহান আনভীর

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) প্রথম বসুন্ধরা কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছেন মিনহাজ মো. শাকিল। একই টুর্নামেন্টে রানার-আপ হয়েছেন মেজর ফারুকুজ্জামান ফকির। দুই দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের আজ শেষ দিন পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও বিজিসিসি প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আজ শনিবার (২২ জানুয়ারি) বেলা ২টায় ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বসুন্ধরা কাপ গল্ফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা খাতে বসুন্ধরা গ্রুপের অনেক অবদানের কথা উল্লেখ মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, “বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম বড় করপোরেট হাউস।

বসুন্ধরা গ্রুপের স্লোগান ‘দেশ ও মানুষের কল্যাণে’। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর আগামীতেও গল্ফে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। ”
পুরস্কার নিচ্ছেন জুনিয়র গ্রুপের রানার-আপ ইথিকা তাবাসসুম

বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‘খেলাধুলা নীতি, তারুণ্য ও শক্তির প্রতীক। আমাদের ডায়নামিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। বসুন্ধরা গ্রুপ শুধু শিল্প বা রিয়েল এস্টেট কম্পানি নয়, ক্রীড়াক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল, বসুন্ধরা কিংস পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে আশ্বস্ত করছি, গল্ফের প্রয়োজনে আমরা সব সময় পাশে থাকব। ‘

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কর্নেল মামুনুর রশীদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। ১৮০ জন গল্ফার টুর্নামেন্টে অংশ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451