বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাহমুদউল্লাহর স্কুপ অনুশীলন’ মিরপুরে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে প্রতিদিনই মিরপুর শেরে বাংলায় ক্রিকেটাররা অনুশীলনে আসছেন। দলীয় অনুশীলন শুরু না হলেও তারা ব্যক্তিগতভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। আজ শনিবার শেরে বাংলায় দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদকে। একাডেমি মাঠের উইকেটে পানি দেওয়ায় অনুশীলনের সুযোগ ছিল না। মাহমুদউল্লাহকে দেখা গেল শেরে বাংলার ইনডোরে নেট প্র্যাকটিস করতে।

একাই অনেকক্ষণ নেটে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। দুজন থ্রোয়ার এবং একজন নেট বোলার তাকে একের পর এক বল করে যান। টি-টোয়েন্টি অধিনায়ক এসময় স্ট্রেইট ড্রাইভ, লফটেড শট, সুইপ, রিভার্স সুইপ এমনকী স্কুপ পর্যন্ত অনুশীলন করেন। যে স্কুপ শট নিয়ে তুলকালাম হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। মুশফিকুর রহিম বারবার আউট হচ্ছিলেন এই শটে।

এটা এখন চিরন্তন সত্য হয়ে গেছে যে, বাংলাদেশি ব্যাটারদের হার্ডহিটিং দক্ষতা নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে যে দক্ষতা থাকা বেশ জরুরি। মাহমুদউল্লাহ এর আগেও এই সমস্যা সমাধানে স্কিলফুল ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছেন। যদিও বাস্তবে খুব একটা দেখা যায়নি। বিপিএলের আগে নিজের সেই স্কিলটাই কি বাড়াতে চাইছেন মাহমুদউল্লাহ?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451