বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জোহানেসবার্গ টেস্ট জমে উঠেছে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

জোহানেসবার্গ টেস্টে ভারতের দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১৮ রান তোলে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টটি জিততে প্রোটিয়াদের প্রয়োজন আরো ১২২ রান। আর ভারতের প্রয়োজন ৮ উইকেট।

বৃষ্টি হানা না দিলে আজ ম্যাচের চতুর্থ দিনেই ফল বেরিয়ে যাবে। ভারত জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে। আর দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজে সমতা ফিরবে। স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক ডিন এলগার। ১২১ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে আছেন রাসি ফন ডার ডুসেন। ৩৭ বলে তার সংগ্রহ ১১ রান।

৩৮ বলে ৩১ রান করে এইডেন মার্করাম এলবিডব্লিউ হয়েছেন শার্দুল ঠাকুরের বলে। ২৮ রানে সাজঘরে ফিরেছেন কিগান পিটারসেন। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে ২ উইকেটে ৮৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ভারত ২৬৬ রানে অলআউট হয়। আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন। রাহানে ৫৮ ও পুজারা ৫৩ রান করেন। শেষ দিকে হানুমা বিহারির অপরাজিত ৪০ ও শার্দুল ঠাকুরের ২৮ রানের ইনিংসে ভর করে ভারত ২৬৬ রানের সংগ্রহ পায়। দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেন ৩টি করে উইকেট নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451