শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তরে ফের শৈত্যপ্রবাহ, চলবে সপ্তাহ জুড়ে, তাপমাত্রা ৮ থেকে ১৬ ডিগ্রি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

উত্তুরে হিমেল বাতাসের কারণে রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ অঞ্চল, কমছে তাপমাত্রাও। উত্তরে বয়ে যাচ্ছে আরেক দফা শৈত্যপ্রবাহ। বছরের প্রথম সপ্তাহে রংপুর বিভাগে এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কামাল মল্লিক।

এখন পঞ্চগড় ও কুড়িগ্রামের কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এই মৃদু শৈত্যপ্রবাহ রংপুর বিভাগে আরও বেশকিছুদিন চলবে। তাছাড়া সারাদেশের তাপমাত্রা ৮ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে বলে জানান আবহাওয়াবিদ মল্লিক।

গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা (২৯ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে ফেনীতে। রংপুর বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি থেকে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। গত শুক্রবার রংপুর বিভাগে ৪-৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

বাংলাদেশে শীতের দাপট চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণ শুষ্ক থাকবে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451