বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে গরীব দূস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই(নিসচা) এর আশুলিয়া থানা কমিটি। শুক্রবার(০৩ ডিসেম্বর) বিকালে সাভারের জামগড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ আয়োজনে প্রায় বিশ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় নিরাপদ সড়ক আন্দোলন ও এই সংগঠনের সার্বিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বক্তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন ইমাম। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই এর এমন মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাদের এমন সমাজসেবামূলক কার্যক্রমে আমরা সবসময়ে তাদের পাশে আছি।

এ আয়োজনের সভাপতিত্ব করেন নিসচা’র আশুলিয়া কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিমান্ত।

কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন ষাটোর্দ্ধ আনোয়ারা বেগম। তিনি বলেন, শীত এসে পড়লেও এখনো শীতের কাপড়ের কোন ব্যবস্থা হয়নি। আজকে যারা আমাদের শীতের কম্বল দিল তাদের আল্লাহ ভাল করুক। ঘরে ছোট নাতিল

শীতবস্ত্র বিতরণ করার আগে যার মৃত্যুর মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা সেই মরহুমা জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451