বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেদেশের পরবর্তী সিরিজ কবে?

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফর্ম করে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সাংবাদিকরা থাকলেও কেউ কথা বলেনি। একরকম মুখ লুকিয়ে ক্রিকেটাররা যে যার মতো চলে গেছে। বিশ্বকাপে দলের যে পারফর্মেন্স, তাতে মুখ লুকানো ছাড়া উপায় কী? তাছাড়া বিসিবির সঙ্গে ক্রিকেটারদের সংঘাত, দেশ-বিদেশ থেকে ভেসে আসা সমালোচনায় ক্রিকেটাররা এখন বিধ্বস্ত।

এর মাঝেও কয়েকজন ক্রিকেটার দুবাইয়ে থেকে গেছেন ছুটি কাটাতে। এমন পরিস্থিতিতে তারা ছুটি কীভাবে কাটাবেন সেটাও গবেষণার বিষয় বটে! ক্রিকেটাররা দেশে ফেরার পর বিসিবির পক্ষ থেকেও কেউ মিডিয়ায় কথা বলেনি। যদিও বিশ্বকাপ চলাকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের পারফর্মেন্স নিয়ে যাচ্ছেতাই বলেছেন। এদিকে কয়দিন পরই সফরে আসছে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান দল। সিরিজ হবে সেই মিরপুরে। যে মিরপুরে খেলে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ।

দেশের ক্রিকেটাঙ্গনে চলছে হাসি-তামাশা। বলা হচ্ছে, জিম্বাবুয়েকে ডেকে আনা হোক। তাহলেই সব ক্রিকেটার ফর্মে ফিরবে। বাস্তবতা হলো, বাংলাদেশের বন্ধু হিসেবে খ্যাত দুর্বলতম দলটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের এখনও অনেক দেরি। আইসিসির এফটিপি অনুযায়ী আগামী জুলাই-আগস্টে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা। ওই সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি খেলার কথা আছে। তবে, দুর্বল জিম্বাবুয়েকে হারালে তো আর দেশের ক্রিকেট এগোবে না। সেজন্য দরকার ক্রিকেট কাঠামো বদলে ফেলা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451