বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘পরিস্থিতি বুঝে সাভারে ধীরে ধীরে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উদ্‌যাপনের পর আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধের প্রথম দিন রাজধানীর প্রবেশমুখ সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-আশুলিয়া মহাসড়কে গণপরিবহণ চলাচল করতে দেখা গেছে।

সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে ঘুরে দেখা গেছে গণপরিবহণ ছাড়াও চলাচল করছে রিকশা। বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের তৎপরতা থাকলেও নানা অজুহাতে ঘর থেকে বেরিয়েছে মানুষ। ঈদের ছুটিতে রাস্তাঘাট অপেক্ষাকৃত ফাঁকা থাকায় মোটরসাইকেল নিয়েও অনেককে সবান্ধব ঘোরাঘুরি করতে দেখা গেছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিধিনিষেধের প্রথম দিন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকলেও পরিস্থিতি বুঝে ধীরে ধীরে তারা কঠোর হবে।

বিনা অজুহাতে ঘর থেকে বের হওয়া মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে থাকতে বাধ্য করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451