বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে সুযোগ-সুবিধা না দিলেও ভারতকে অনুশীলন ক্যাম্প করতে দিচ্ছে কাতার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

ভেস্তে গেল ‘কাতার ক্যাম্প’। আগের মতো অনুশীলনের সুবিধা এবার দিচ্ছে না কাতার। তাই বাংলাদেশ দলের কাতার ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের পুরো প্রস্তুতিই হবে ঢাকায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ছিল কাতারে গিয়ে ৭ থেকে ১০ দিন ফুটবল ক্যাম্প করার। এই সুযোগটা গত ডিসেম্বরেও পেয়েছিল বাংলাদেশ দল। সেবার অবশ্য ভিন্ন প্রেক্ষাপট ছিল।

করোনার সময় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ারই কথা ছিল না, বিস্তর অনুরোধ করেই বাংলাদেশকে ৪ ডিসেম্বর ম্যাচ খেলতে রাজি করিয়েছিল কাতার। খেলোয়াড়দের ফিটনেসের অভাবের কারণে কোচ জেমি ডে আপত্তি করলেও তা এড়িয়ে গিয়েছিল বাফুফে। বিনিময়ে সুবিধা হিসেবে দুই সপ্তাহ আগে গিয়ে জামাল ভুঁইয়ারা লম্বা ক্যাম্প করেছিল দোহায়। ম্যাচটি যদিও ৫-০ গোলে হেরেছিল। এবার এএফসি নির্ধারিত সূচিতেই খেলতে যাবে। তাই কাতার এফএ আগের মতো আন্তরিক নয় এবং অনুশীলন ক্যাম্প করার সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেছে। বাফুফে চেয়েছিল ২১ কিংবা ২২ মে’র দিকে দলকে দোহায় পাঠিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে।

সেই আশায় জল ঢেলে দেওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও হতাশার সঙ্গে বলেছেন, ‘ওখানে (কাতার) গিয়ে আমরা অনেক সুযোগ-সুবিধা পাব না। জিম-সুইমিংসহ অন্য কিছু না পেলে গিয়ে লাভ কী? এ ছাড়া আমাদের ফুটবলাররা তো এখানেই সব পাচ্ছে।’

গতকাল একই সুরে কথা বলেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও, ‘এখানেই প্রস্তুতি ভালো হচ্ছে। স্থানীয় দুটি দলের সঙ্গে আলাপ করে এখানে দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হবে। এরপর ৩০ মে বাংলাদেশ দল কাতার যাবে, সে ক্ষেত্রে এক দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’

বাংলাদেশকে সুযোগ-সুবিধা না দিলেও ভারতকে ঠিকই দোহায় লম্বা অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করে দিচ্ছে কাতার। ১৫ মে থেকে কোয়ারেন্টিনে থাকা ভারতীয় দল গতকাল পৌঁছে গেছে কাতার। বাংলাদেশ যাবে আগামী ৩০ মে। তবে এর মধ্যে দু-একজনের কভিড পজিটিভ হলেই বিপাকে পড়বে দল। তখন আর বিকল্প খেলোয়াড় নেওয়ারও সুযোগ থাকবে না।

ভারতকে ঠিকই দোহায় লম্বা অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করে দিচ্ছে কাতার। ১৫ মে থেকে কোয়ারেন্টিনে থাকা ভারতীয় দল গতকাল পৌঁছে গেছে কাতার। বাংলাদেশ যাবে আগামী ৩০ মে। তবে এর মধ্যে দু-একজনের কভিড পজিটিভ হলেই বিপাকে পড়বে দল। তখন আর বিকল্প খেলোয়াড় নেওয়ারও সুযোগ থাকবে না।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451