শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন নিউজিল্যান্ডে সফর ক্রিকেটাররা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা সফরের জন্য শুক্রবার ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা প্রায় দুই মাস পরে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। নিউজিল্যান্ডে সফর করে আসা ক্রিকেটাররা গত ফেব্রুয়ারি মাসেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

শ্রীলঙ্কার উদ্দেশে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন আগামী ১২ এপ্রিল। সেই লক্ষ্যেই আজ করোনার টিকা নিয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, “আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য।”

শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তিনি বলেন, “সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451