বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ শিক্ষার্থীদের দাবির বিষয়ে জরুরি সভা চলছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে জরুরি সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে আগে সন্ধ্যা ৬টায় জরুরি সভার কথা বলা হলেও দুপুরেই এ সভা শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান।

আন্দোলন থেকে সরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের স্বার্থেই সরকার সিদ্ধান্ত নেবে।’

ভার্চুয়াল এ সভায় যুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য, সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল ও সাত কলেজের অধ্যক্ষেরা।

এদিকে, চলমান পরীক্ষাসমূহ নেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে নীলক্ষেত ও নিউমার্কেট সড়কে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজিমপুর, নিউমার্কেট ও নীলক্ষেতসহ আশপাশের এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপক ভোগান্তিতে পড়েছে গন্তব্যমুখী নগরবাসী।

এ ছাড়া সদরঘাটে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও কলেজের সামবে অবস্থান নিয়েছেন। রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ফলে চলমান ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এরপরই ওই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে নামেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451