বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেনিফারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রানী জাপানের নাওমি ওসাকা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ান নাওমি ওসাকা। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পেলেন না জেনিফার ব্র্যাডি। যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড়কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের রানী হলেন জাপানের নাওমি ওসাকা।

আজ শনিবার নারী এককের ফাইনালে ২২তম বাছাই ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে হারান তৃতীয় বাছাই ওসাকা। জিতে নেন ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এ ছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে এটি তাঁর দ্বিতীয় শিরোপা।

এর আগে ইউএস ওপেনের ফাইনালে দর্শকহীন গ্যালারিতে খেলেছেন ওসাকা। এবার অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন দর্শকদের সামনে। এই রোমাঞ্চ নিয়ে তিনি বলেন, ‘মাঠে দর্শক থাকার অনুভূতিটা দারুণ। আগের গ্র্যান্ড স্ল্যাম খেলেছিলাম দর্শকদের ছাড়াই। তাদের প্রাণশক্তি সঙ্গে থাকা মানে অনেক কিছু।’

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপরাজিত ওসাকা সব মিলিয়ে টানা ২১ ম্যাচে জয় পেলেন। তাঁর চার গ্র্যান্ড স্ল্যামের বাকি দুটি হলো ২০১৮ ও ২০২০ ইউএস ওপেনে।

আগামীকাল রোববার হবে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনাল। শিরোপা নির্ধারণী দিনে মেদভেদেভের প্রতিপক্ষ টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জকোভিচ।

সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। স্টেফানোস সিৎসিপাসকে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছেন ২৫ বছর বয়সী এই টেনিস তারকা।  অন্যদিকে প্রথম সেমিফাইনালে গত বৃহস্পতিবার কারাৎসেভকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন জকোভিচ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451