বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌরভের এনজিওপ্লাস্টি পর দুটি স্টেন্ট পরানো হয়েছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

চলতি মাসের শুরুতে মৃদু হার্ট অ্যাটাক করা ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আবারও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে তাঁর হৃৎপিণ্ডে আরো দুটি স্টেন্ট বসানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এনজিওপ্লাস্টি পর দুটি স্টেন্ট পরানো হয়েছে সৌরভকে। ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, আর কোনো জটিলতা না থাকলে দুই-একদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

এনজিওপ্লাস্টির পর অ্যাপোলো হাসপাতালের বিবৃতিতে বলা হয়, ‘গোটা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। সৌরভ গাঙ্গুলী নিবিড় পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় আছেন।’

সৌরভের ডাক্তার চিকিৎসক আফতাব খান সংবাদমাধ্যমকে বলেন, ‘সৌরভ এখন অনেকটাই সুস্থ। আজ ফের রুটিন চেকআপ হবে। ইসিজি করা হবে। সব ঠিক থাকলে আগামী কালই উনি ছাড়া পেয়ে যাবেন।’

এর আগে সৌরভের ঘনিষ্ঠজনের সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সৌরভের কোনো জটিলতা নেই, নিয়মিত চেকআপ চলছে।

গত মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। এরপর গত বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন বিসিসিআই সভাপতি। তিনি হৃদরোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। তাঁর বুকে দুটি স্টেন্ট বসানো হয়। তারপর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

সৌরভের হাসপাতাল ছাড়ার দিনে ভিড় জমান ভক্তরা। সবার উদ্দেশে সৌরভ বলেছিলেন, ‘আমি ভালো আছি। জীবনে ফিরলাম। আপনাদের সবাই অনেক ধন্যবাদ। বিশেষ করে হাসাপাতালের সবাইকে ধন্যবাদ। এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যেভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আশাকরি আমি দ্রুতই ফ্লাই করতে পারব।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451