বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে থাকবে ২৬ ক্যামেরা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট  ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

চলমান করোনা মহামারি পরিস্থিতির কারণে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না। তাই ক্রিকেট প্রেমীদের খেলা দেখতে হলে চোখ রাখতে হবে টিভি পর্দায়।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এবারের সিরিজের সম্প্রচার আকর্ষণীয় করতে স্টেডিয়ামজুড়ে বসানো হয়েছে ২৬টি ক্যামেরা। এই ক্যামেরাগুলো বসিয়েছে সম্প্রচারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বেনটেক লিমিটেড। থাকবে ডিআরএস ও স্পাইডার ক্যাম।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা বেনটেক লিমিটেডকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে। আমরা ২৬টা ক্যামেরা নিয়ে শুরু করার পরিকল্পনা করছি। এখানে ডিআরএস থাকবে, স্পাইডার ক্যামও থাকবে। তবে স্পাইডার ক্যামের ক্ষেত্রে আসলে ড্রোনের প্রয়োজন। তাই ড্রোন ব্যবহারের জন্য আগে থেকে অনুমতি নিতে হবে। আমরা সেটার চেষ্টা করছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451