বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন তিন সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা মাহির নায়ক সায়মন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর তিনটি সিনেমাতেই মাহির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সায়মন সাদিক। সিনেমাগুলো প্রযোজনা করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন চিত্রনায়ক সায়মন সাদিক। তাঁর স্ট্যাটাস সূত্রে জানা গেছে, পরিচালক শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, শামীম আহমেদ রনির ‘লাইভ’ এবং ‘নরসুন্দরী’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। তবে ‘গ্যাংস্টার’ সিনেমায় উঠতি নায়ক শান্ত খানও অভিনয় করতে যাচ্ছেন।

সিনেমাগুলোর শুটিং প্রসঙ্গে এনটিভি অনলাইনকে সোমবার সন্ধ্যায় সায়মন সাদিক বলেন, “আমরা ২৭ জানুয়ারি থেকে ‘লাইভ’ সিনেমার শুট শুরু করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে শুরু হবে ‘গ্যাংস্টার’ আর মার্চে ‘নরসুন্দরী’ সিনেমার কাজ।”

মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়। আর সায়মন সাদিকের একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর এসেছে। সবশেষ মাহি-সায়মনকে ‘আনন্দ অশ্রু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451