বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

অনুশীলনে নেমে পড়লেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার চার দিনের মাথায় অনুশীলনে নেমে পড়লেন দেশসেরা ক্রিকেটার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আগামী ২০ জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। মূল সিরিজকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি শুরু হবে দলীয় অনুশীলন। তার আগে অবশ্য কয়েকদিন ধরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটারেরা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাসকিনদের সঙ্গে এবার ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন সাকিব।

আজ সকালে অনুশীলনে এসে ব্যাটিংয়ে নেমে পড়েছেন সাকিব। ধীরে ধীরে তাঁর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে তাঁর।

এর আগে অবশ্য ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ২২ গজে ফিরেছেন সাকিব। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফেরার টুর্নামেন্টে ভালো করতে পারেননি তিনি। আসরে জেমকন খুলনার হয়ে নয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ১১০ রান আর বল হাতে নিয়েছেন ছয় উইকেট।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে শ্বশুরের অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই না ফেরার দেশে পাড়ি জমান তাঁর শ্বশুর মমতাজ আহমেদ। কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরেন এই বাংলাদেশি তারকা। তাঁর সঙ্গে ঢাকায় ফিরেছেন তাঁর মা শিরিন আক্তারও।

দেশে ফেরার আগে গত শুক্রবার দারুণ সুখবর দিয়েছেন সাকিব। বছরের প্রথম দিন সাকিব জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451