শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ব্রাহ্মণবাড়িয়ার’ কুমিল্লা-সিলেট মহাসড়কে বাসে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তিশা পরিবহণের ওই বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিল বলে জানা যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরাইল বিশ্বরোড ও রশিদ মার্কেটের সামনে মহাসড়কের মাঝামাঝি স্থানে যাত্রীবাহী বাসটিতে অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে চালক ও যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহত ঘটেনি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আগুন নেভানো হয়েছে। বাসটির পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে চালক ও তাঁর সহকারী আমাদের জানিয়েছেন। তবে সড়কের দুদিকে কিছু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451