বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আটকে গেল বুয়েটসহ চার প্রকৌশলে গুচ্ছ ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৭৭ বার পড়া হয়েছে

দেশের প্রধান চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে দ্বিমতের জেরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার ভার্চুয়াল বৈঠকে মিলিত হন দেশের ৪ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। বৈঠকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি ও মনোনীত প্রতিনিধিরা জানান, গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও সম্মতি রয়েছে। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে।

এ বিষয়ে ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িতপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন, গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেয়া সিদ্ধান্তের ওপর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসি’র কাছে পাঠাবে। তার ওপর ভিত্তি করে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুল জব্বার খান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন অংশগ্রহণ করেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন এবং বুয়েটের তিনজন অধ্যাপক যুক্ত ছিলেন।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451