বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

অবশেষে ৩৩ দিন পর উদ্ধার হলো দামুড়হুদা বৃক্ষমেলা থেকে অপহৃত স্কুল ছাত্র সজিবের লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৪৭১ বার পড়া হয়েছে

সালেকিন মিয়া সাগর: দামুড়হুদা উপজেলা বৃক্ষমেলা থেকে অপহৃত চুয়াডাঙ্গা ভিজে স্কুলের ছাত্র দামুড়হুদা বাজারের ব্যবসায়ী মৃত হাবিবুর রহমান হাবিব এর ছেলে সজিবের লাশ চুয়াডাঙ্গা মৎস্য ভবনের পিছনের একটি বাড়ির সেপ্টি ট্যাক থেকে উদ্ধার করা হয়েছে।

উলেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের ফলজ ও বৃক্ষ মেলা থেকে মাহাফুজুর রহমান সজিব (১৪)২৯শে জুলাই শুক্রবার রাতে সে নিখোজ হয়। সে দামুড়হুদা উপজেলা সদরের ব্রীজ পাড়ার মৃত্যু হাবিবুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারী ভিজে স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।

সজিবের মামা আঃ হালিম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সজিব তার বাইসাইকেল নিয়ে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে মেলার মাঠে যায়। রাত ১১টার দিকে মেলা শেষে সজিব বাড়ী না ফিরলে খোজা খোজি শুর” করি। খোজা খোজির এক পর্যায়ে তার বাইসাইকেলটি উপজেলা নির্বাচন অফিসের সামনে পাওয়া গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে দামুড়হুদা শহরে মাইকিং করে ও কোন ফল হয়নি। তিনি আরো বলেন, তিনি আরও বলেন গত নভেম্বর মাসে তার মোবাইলে একটি নম্বর থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ম্যাসেজ পাঠায়।

এরি পেক্ষিতে বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা মৎস্য ভবনের একটি বাড়ির সেপ্টিক ট্যাংকের ভিতর থেকে সজিবের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার কৃত সজিবের ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা অবধি সজিবের লাশ দামুড়হুদা মডেল থানায় রাখা হয়ে ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451