শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাস মালিককে মারধর করায়,ঝালকাঠি থেকে বরিশাল-খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

টেম্পু শ্রমিকরা এক বাস মালিককে মারধর করায় ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি বরিশাল-খুলনাসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বরিশাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে সকালে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুলকে মারধর করে টেম্পু শ্রমিকরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও ওই যানবাহনগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে টেম্পু চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পু চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভাণ্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠির বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠিতে ঢুকতে দিচ্ছে না। যে কারণে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451