বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চান্দিনায় ৫ লাখ টাকার জাল নোট সহ আটক ১।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

মো. শরিফুল ইসলাম.থানা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনা উপজেলায় ৫ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ জিয়াউল হাসান (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়াউল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাসবুনিয়া গ্রামের খোরশেদ আলী হাওলাদারের ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জাল টাকা পাচার ও সরবরাহ করে আসছিলেন জিয়াউল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তীরচর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৫ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। এর মধ্যে ৭২টি এক হাজার টাকা ও ৯শ’টি ৫শ’ টাকার নোট রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451