রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জাতিসংঘের একটি পোস্টারে শিশু অধিকারকর্মী আরিফ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দি ইউনাইটেড স্টেট অব আমেরিকা সম্প্রতি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে ‘ইউএন সেভেন্টি ফাইভ চার্টার ডায়ালগ রেপোর্টিউরস’ নিয়ে একটি পোস্টার, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলীর ছবি এবং অংশগ্রহণকারী দেশের তালিকায় পোস্টারে এসেছে বাংলাদেশের নাম।

গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতিসংঘ, ইউনেস্কো, ইউএনএইচসিআর, ইউএনডিপি, ইউনিসেফ, ইউএন মিশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএনএফপিএ, ইউএনওসি প্রতিনিধিদলের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত শিশু অধিকারকর্মী ও সমাজকর্মীরা।

অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশ নেন জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদসহ সংস্থাটির শীর্ষস্থানীয় নেতৃত্বে থাকা অনেকেই। তাঁরা তরুণ প্রজন্মের মুখে জাতিসংঘের সাফল্য, ব্যর্থতা এবং আগামী ২৫ বছরে কী কী কাজ করা উচিত, তা মনোযোগ দিয়ে শোনেন।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী কনফারেন্সের প্রথম দিকে ঘূর্ণিঝড় আম্পানে নিহত দুই শিশুর কথা তুলে ধরেন। আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত স্কুল-কলেজে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা চান জাতিসংঘের কাছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

করোনা মহামারির কারণে অর্থকষ্টে যেন কোনো বাংলাদেশি শিক্ষার্থী ঝরে না পড়ে, সেজন্য পদক্ষেপ নিতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানান আরিফ। এ ছাড়া বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার উদ্যোগ নিতে জাতিসংঘকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডর অবচিনিকভ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451