বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিত্রশিল্পী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৬তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর) নড়াইলের জেলা প্রসাশন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে মাছিমদিয়া সুলতান কমপ্লেক্সে আয়োজন করা হয়, কোরানখানি, মিলাদ মাহফিল, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আন্জুমান আরা,অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। দুরারোগ্য নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৪ সালের ১০অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451