বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএসসিসির এক ওয়ার্ডসহ স্থানীয় সরকারের শতাধিক প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৫৪ বার পড়া হয়েছে

করোনার প্রকোপের মধ্যেই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের শতাধিক প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

এছাড়া আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৪ নম্বর সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব মিলে স্থানীয় সরকারের ১০৪ প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ডিএসসিসিতে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে, জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এর মধ্যে চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের মাধ্যমে ভোট চলছে।

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে কমিশন। এছাড়া জুডিসিয়াল ম্যাজিট্রেটও নিয়োগ করেছে ইসি। গঠন করা হয়েছে আইনশৃঙ্খলা মনিটরিং সেল।

কয়েকটি স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আজ নির্বাচন হচ্ছে না। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায়, নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, রাজশাহীর কেশরহাট পৌরসভার ৯ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451