বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহাকাশ থেকে এবারও ভোট দেবেন রুবিনস

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মহাকাশ থেকে এবারও ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন নাসার নভোচারী কেট রুবিনস।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময় মার্কিন নভোচারী কেট রুবিনস মহাকাশে থাকবেন। ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনি ভোট দিতে চান।

নভোচারী কেট রুবিনস বলেন, ‘আমার মনে হয়, ভোট দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে বিশ্বাস করি যে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেওয়া সম্ভব।’

আমার মনে হয়, ভোট দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে বিশ্বাস করি যে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেওয়া সম্ভব

নভোচারী কেট রুবিনস

প্রতিবেদনে বলা হয়, রুবিন আগামী অক্টোবরে দুই নভোচারীর সঙ্গে মহাকাশে ভ্রমন করবেন। বর্তমানে তিনি রাশিয়ার স্টার সিটিতে সেই প্রস্তুতি নিচ্ছেন।

মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হবে। এর আগেও ২০১৬ সালের নির্বাচনে নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451