রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বিসিবি শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টিন চায় না

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৮ বার পড়া হয়েছে

তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলনে পর্যাপ্ত সময় পাওয়ার লক্ষে আসন্ন শ্রীলঙ্কা সফরে ১৪ দিনের কম কোয়ারেন্টাইন পর্ব চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিসিবি ৭ দিনের বাধ্যতামূলক আইসোলেশন চায়, তবে শ্রীলঙ্কা এখনো কোনো কিছুই জানায়নি। দেশে তিনবার করোনা পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কায় যাওয়ার পর টাইগারদের আবারও করোনা পরীক্ষা করা হবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বাসসকে বলেন, ‘আমরা চাই কোয়ারেন্টাইন সময় যতটা সম্ভব সংক্ষিপ্ত করা যায়। সাত দিনের কোয়ারেন্টাইন নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো এটি চূড়ান্ত হয়নি। তবে বিষয়টি শ্রীলঙ্কা বোর্ডের উপর নির্ভর করবেনা। তাদের সরকার যা বলবে, তাই করবে। আমি যতটুকু জানি, এ বিষয়ে সরকারের সাথে তারা কথা বলবে যা আমাদের পরে জানানো হবে।’

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে হত ১৯ জুলাই থেকে সীমিত আকারে পুনরায় ক্রিকেট কার্যক্রম শুরু হয়। বিসিবির আয়োজিত জৈব-সুরক্ষা পরিবেশে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে ক্রিকেটাররা। কিছুদিন আগে বিসিবি ছোট-ছোট গ্রুপে অনুশীলন শুরু করে, তবে সতর্কতা হিসেবে এখনো পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হয়নি।

শ্রীলঙ্কা সফরের আগে দেশের মাটিতে ছোট আকারে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। তবে টাইগারদের মূল অনুশীলন পর্ব অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে । আগামী ২৭ সেপ্টেম্বর লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। ফলে ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর আগে হাতে প্রায় এক মাস সময় থাকবে। তবে উদ্বেগের বিষয়, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে, টেস্ট সিরিজের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাবে না বাংলাদেশ।

নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পেতে আমরা কোয়ারেন্টাইন পর্ব সংক্ষিপ্ত করতে অনুরোধ করেছি। কারণ আমাদের মূল অনুশীলন ক্যাম্প শ্রীলঙ্কায় হবে। একই সময়ে লঙ্কা সফরে থাকা আমাদের এইচপি দলের সাথে কিছু ম্যাচ খেলব।  যারা একই সময় শ্রীলঙ্কা সফর করবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451