বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনায় আক্রান্ত ক্রিকেটার সাইফ হাসান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২২ বার পড়া হয়েছে

আবারও করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। মাশরাফি বিন মুর্তজার পর এবার করোনার শিকার তরুণ ওপেনার সাইফ হাসান। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন অন্তত ২ জন; যাদের একজন সাইফ।

সাইফের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লি। তারও করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এর আগে ক্রিকেটারদের গ্রুপ ভিত্তিক অনুশীলনের মধ্যে করোনা পজিটিভ হন দলের সঙ্গে থাকা বাংলাদেশি ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী। এরপরই কিছুদিনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451