শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লাদাখের সংঘাত চীনের বৃহত্তর পরিকল্পনার অংশ, বিশ্বাস ভারতের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৭৮ বার পড়া হয়েছে

হিমালয়ের বিচ্ছিন্ন পার্বত্য এলাকায় মারাত্মক সেনা সংঘাত চীনের বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল বলে বিশ্বাস করে ভারত। মার্কিন সরকারের নথিতে এই তথ্য উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক ও অর্থনৈতিক প্রভাবকে আরো বিস্তৃত করার জন্যই বেইজিং পরিকল্পিতভাবে ওই সংঘাতে জড়িয়েছিল।

লাদাখের গালওয়ান নদী উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সাম্প্রতিক এই সংঘর্ষ হয়। এলাকাটি উভয় পক্ষই তাদের নিজস্ব ভূখণ্ড দাবি করে সামরিক বাহিনী মোতায়েন করেছে। বেইজিংয়ের এই আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়ে ভারত বলেছে, এটা বেইজিংয়ের কৌশলের অংশ বলেই মনে করে নয়াদিল্লি।

ভারত সরকার লাদাখ অঞ্চলের সর্বশেষ মুখোমুখি সেনা সংঘাতকে বেইজিংয়ের সাম্রাজ্যবাদী নকশা হিসাবে বর্ণনা করেছে বলে মার্কিন নথিতে উল্লেখ করা হয়েছে।

নথিতে আরো বলা হয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে, বেইজিং দক্ষিণ চীন সাগর এবং হংকং-সহ তার সীমান্তের অন্যান্য অংশে আঞ্চলিক দাবিগুলো সুরক্ষার জন্য বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার সময়টাকে সফলভাবে ব্যবহার করেছে। তবে চীনের এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বাঁধার মুখে পড়বে।

লাদাখে ১৫ জুনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা মারা গিয়েছিল। তবে মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন যে ওই সংঘর্ষে ৩৫ জন চীনা সেনাও মারা গিয়েছিল। যদিও চীনের পক্ষ থেকে হতাহতের খবর স্বীকার বা অস্বীকার কোনটাই করা হয়নি। দুর্গম পার্বত্য এলাকায় এই সংঘাত হাতে হাতে হয়েছিল, সেখানে কোন অস্ত্রের ব্যবহার হয়নি। তবে কেন হঠাৎ করে সীমান্তে এমন রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি হয়েছিল সেটা এখনো পরিষ্কার নয়। চীন ও ভারত উভয় পক্ষই এ জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে।

চীনের সর্বশেষ এই আগ্রাসী সংঘাতের কারণ হিসেবে ভারত মনে করে, বেইজিং চীনের দক্ষিণ-পশ্চিম সীমান্তে পার্বত্য অঞ্চলগুলোর বৃহত্তর অংশের নিয়ন্ত্রণ নিতে চায়। ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আরো বেশি সুবিধা দেওয়ার প্রয়াসেই বেইজিংয়ের এই উদ্যোগ।

উভয় দেশের মধ্যে ৬০ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নামে পরিচিত এই প্রকল্প চীনের বিস্তৃত ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামোগত উদ্যোগের অংশ। এই চুক্তির ফলে কমপক্ষে দুটি রুটের মধ্য দিয়ে বেইজিংকে সমুদ্রের উপরে সরাসরি প্রবেশের অনুমতি দেবে পাকিস্তান। ফলে চীনের বাণিজ্যিক শিপিং নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি নতুন রুটগুলো বেইজিংকে মালাক্কা প্রণালী ব্যবহারের সুযোগ করে দেবে।

পাকিস্তানের এই প্রকল্পগুলোতে নির্বিঘ্নে প্রবেশের পথ তৈরি করতে হলে চীনকে প্রথমে প্রতিদ্বন্দ্বী অঞ্চলে অবস্থানরত ভারতীয় সেনাদের সরাতে হবে এবং চীনের নিয়ন্ত্রিত আকসাই চীন অঞ্চলকে লাদাখের যে এলাকায় সংঘাত হয়েছে সেখানে সংযুক্ত করতে হবে। এই এলাকা থেকে মাত্র ১০০ মাইল দূরে ‘সাকসাম ভ্যালি’ যেটা চীনকে চুক্তির মাধ্যমে হস্তান্তর করেছে পাকিস্তান। ফলে সেখানে চীনের প্রবেশ সহজ করতে গালওয়ান উপত্যকা থেকে ভারতীয় সেনাদের সরাতে আগ্রাসী সংঘাতে জড়িয়েছে চীনা সেনারা। এমনটাই বিশ্বাস ভারতের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451