শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনায় আক্রান্ত এসআই টুটুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩০৯ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী এসআই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা পজেটিভ-এর ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসার একটি ঘরে আইসোলেশনে আছেন।

বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এই শিল্পী। সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।’

নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে টুটুল লিখেছেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন। ’

আইয়ুব বাচ্চুর সহকর্মী হিসেবে এলআরবি ব্যান্ডের কাজ শুরু করেন টুটুল। টুটুলের কণ্ঠে এলআরবির ‘শেষ চিঠি’ গানটি ব্যান্ডসঙ্গীত শ্রোতাদের নিকট বেশ জনপ্রিয়তা পায়। শূন্য দশকের শুরুর দিকে এল আরবি ছেড়ে দিয়ে এফটুএফ ব্যান্ড গড়েন টুটুল। এই ব্যান্ডের ‘ধ্রুবতারা’ অ্যালবামের ‘রাতেরও আঁকাশে… ধ্রুবতারা…’ গানটি তুমুল হিট হয়।  কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে যাচ্ছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451